কুমিল্লায় এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার
কুমিল্লায় এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ মার্চ কুমিল্লার বার্ডে বৃহত্তর কুমিল্লার (চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা) এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এসএসসি’৮৬ ব্যাচের তিন শতাধিক বন্ধু বার্ডের ময়নামতি মিলনায়তনে গান, আড্ডা, নাচ, কৌতুক ও স্মৃতিচারণে দিনভর মেতে থাকে। বৃহত্তর কুমিল্লার চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার বন্ধুদের প্রায় ৩৫ বছর পর একে-অপরের সাথে দেখা হয়। অনুষ্ঠানের চাঁদপুর জেলার অর্ধ শতাধিক পঞ্চাশোর্ধ যুবক অংশ নেন।
বেলা ১১টায় অনুষ্ঠানের আহ্বায়ক ও কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার কাজল অনুষ্ঠানের উদ্বোধন করেন। ব্রাহ্মণবাড়িয়ার আবৃত্তি শিল্পী জাহানারা রেখা, চাঁদপুরের সংগঠক মু. মুজিবুর রহমান ফরহাদ ও আক্কাস আলী রেলওয়ে একাডেমীর প্রধান শিক্ষক মো. গোফরান হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন এসএসসি’৮৬ ব্যাচ, বাংলাদেশের এডমিন আশরাফুল হক সোহেল, অনুষ্ঠানের সদস্য সচিব মো. মফিজুর রহমান পাটওয়ারী, চাঁদপুর জেলার হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী, চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল আজিজ মিয়াজী, চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শবেবরাত সরকার, শিক্ষক নেতা মো. গিয়াস উদ্দিন কবির, দলিল লিখক এমআই মমিন খানসহ ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার বন্ধুরা।
অনুষ্ঠানে অংশ নেন- অ্যাড. শামছুল ইসলাম মন্টু, অ্যাড. আব্দুল্লাহীল বাকী, লায়ন গোলাম হোসেন টিটু, সাংবাদিক মির্জা জাকির, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মোরশেদ সেলিম, মো. জাকির হোসেন মিয়াজী, মো. জহিরুল ইসলাম জিন্টু, নির্মল চন্দ্র শীল, কেএম ছিদ্দিকুর রহমান, শেখ মো. রফিকুল ইসলাম, মো. ওসমান খান, মো. আব্বাস পাটওয়ারী, মো. মিজানুর রহমান, মো. রুহুল আমিন খন্দকার, মো. মনির হোসাইন গাজী, মো. নাসির উদ্দিন তপাদার, রবীন্দ্রনাথ সরকার, রাজিব কুমার আচার্য, মুক্তার আহমেদ, মো. আলী আক্কাস, মো. আবু জাফর গাজী, তোফায়েল আহমেদ খান, খোরশেদ আলম খান, অ্যাড. আক্তার হোসেন সরকার, অ্যাড. মঞ্জুর আলম চৌধুরী, মো. আওলাদ হোসেন খান, কাজী নাসিরুজ্জামান, মো. মাজহারুল করিম সুমন, মো. কামারুজ্জামান কামাল, মোজাম্মেল হক চৌধুরী, মো. ফারুক মজুমদার, বিবেক লাল মজুমদার, মো. মুরাদ পাটওয়ারী, মো. জহিরুল হক, মো. শামীম পাটওয়ারী ও এএফএম সাইদুল আল-আমিন।
এছাড়া রেজিস্ট্রেশন করেও জরুরি কাজ এবং অসুস্থতার জন্য অনুষ্ঠানে যেতে পারেননি প্রফেসর ডা. মো. ইউসুফ আলী, ডা. দেলোয়ার হোসেন ভূঁইয়া, ডা. রেজা-ই-খোদা মাসুদ, সাংবাদিক গিয়াসউদ্দিন মিলন ও পৌর কাউন্সিলর মো. খায়রুল আলম নয়ন।
অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীরা। পরে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সৌজন্যে কুমিল্লার হোটেল নূরজাহানে রাতের খাবারের পর সবাই চাঁদপুর ফিরে আসেন।
চাঁদপুরের বিশিষ্ট সংগঠক মু. মুজিবুর রহমান ফরহাদ জানান, দীর্ঘ ৩৫ বছর পর হাজারো ব্যাচমেটদের মধ্যে চাঁদপুরের অর্ধ শতাধিক বন্ধু মিলিত হতে পেরে ভালো লাগছে। খুব শীঘ্রই চাঁদপুরেও এসএসসি’৮৬ ব্যাচের অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ব্যাপারে ইতোমধ্যে বেশ ক’জনের সাথেও আলোচনা করা হয়েছে। হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী, চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল আজিজ মিয়াজী, চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান মো. শবেবরাত সরকার, শিক্ষক নেতা মো. গিয়াস উদ্দিন কবির, দলিল লিখক এমআই মমিন খান, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, অ্যাড. আব্দুল্লা হীল বাকী, লায়ন গোলাম হোসেন টিটু, সাংবাদিক মির্জা জাকির, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম মোরশেদ সেলিম ও মো. জাকির হোসেনসহ অনেকে চাঁদপুরে বন্ধুদের মিলনমেলা আয়োজনে আগ্রহী।
তিনি আরো জানান, করোনা সংক্রমণ কমে আসলে বৃহত্তর কুমিল্লাসহ ঢাকা-চট্টগ্রামের বন্ধুদের নিয়ে চাঁদপুরে মিলনমেলা করা হবে। এছাড়া এসএসসি’৮৬ ব্যাচের অসহায় বন্ধুদের খুঁজে বের করে সহযোগিতা করারও চেষ্টা করা হবে। ইতোমধ্যে এসএসসি’৮৬ ব্যাচের বন্ধু ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী হাইমচরে এবং সদর উপজেলার রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান আলহাজ হযরত আলী বেপারী রাজরাজেশ্বরে দু’টি অনুষ্ঠান আয়োজনের ঘোষণা দিয়েছেন।
০৫ এপ্রিল, ২০২১।