আবুল কালাম চিশতী উন্নত চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ আবুল কালাম চিশতী আবারো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কিছুদিন যাবৎ তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
উন্নত চিকিৎসার জন্য আজ মঙ্গলবার আলহাজ আবুল কালাম চিশতী ভারতের দিল্লির আর এন্ড আর হাসপাতালে যাচ্ছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারেন সেজন্য চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।
আবুল কালাম চিশতী তার এ দীর্ঘ জীবনের পথচলায় যদি কারো মনে কোন প্রকার কষ্ট দিয়ে থাকেন তাহলে তিনি সবার কাছে বিনয়ের সাথে ক্ষমা চেয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।