স্টাফ রিপোর্টার
চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চাঁদপুর পৌরসভার সাবেক দু’বারের চেয়ারম্যান মরহুম আব্দুল করিম
পাটওয়ারীর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বড় ছেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল আসহায়দের মাঝে কম্বল বিতরণ করেছেন। গত শুক্রবার (২২ জানুয়ারি) শহরের বাসস্ট্যান্ডস্থ গোর-এ গরিবা মসজিদে দোয়ার পর অসহায় দুস্থদের মাঝে এসব কম্বল বিতরণ করেন তিনি।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, আমার বাবা মরহুম আব্দুল করিম পাটোয়ারী ২০০০ সালের ২১ জানুয়ারি পবিত্র জুমার এই দিনে মৃত্যুবরণ করেন। আমার বাবার রুহের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চাই এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট, শাহাদাতবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করছি। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
২৪ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আব্দুল করিম পাটওয়ারীর মৃত্যুবার্ষিকীতে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
