মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় নেতৃবৃন্দের আশু রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারমান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদসহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনা করে শুক্রবার (২২ জানুয়ারি) জুমার নামাজ শেষে মতলব বাজার শাহী মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ মাও. কবির আহম্মেদ।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আওয়ামী লীগ নেতা দেওয়ান রেজাউল করিম, লিয়াকত আলী প্রধান, এমএ আজিজ বাবুল, মোফাজ্জল হোসেন, তাফাজ্জল হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, পৌরসভার প্যানেল মেয়র আবুল বাসার পারভেজ মিয়াজী, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, হানিফ চৌধুরী, মাহফুজ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক পারভেজ দেওয়ান, খাদেরগাঁও ইউপি চেয়ারমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনজুর হোসেন রিপন মীর, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি চান মিয়া তালুকদার, সহ-সভাপতি গোলাম রাব্বানী, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা, ছাত্রলীগ নেতা রিয়াদুল আলম রিয়াদ প্রমুখ।
২৪ জানুয়ারি, ২০২১।
