আব্দুল করিম পাটওয়ারীর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুরের অনেক উন্নয়নে অবদান রেখেছেন আ. করিম পাটওয়ারী

এস এম সোহেল
চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয় সাবেক গণপরিষদ সদস্য ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর শহরের তালতলাস্থ পাটওয়ারী বাড়ি জামে মসজিদে এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মরহুম আব্দুল করিম পাটওয়ারীর বড় ছেলে মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় দোয়া পরিচালনা করেন মাও. আব্দুস সালাম। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সবাই মরহুমের কবর জিয়ারত করেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, মরহুম আব্দুল করিম পাটওয়ারী একজন সৎ ব্যাক্তি ছিলেন। যিনি চাঁদপুরে পৌরসভায় প্রথম নির্বাচিত ছিলেন। তিনি সৎ রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন। সৎ ও নিষ্ঠার প্রতীক ছিলেন আমাদের মাঝে। তাঁর কথা স্মরণ করলে সৎ ও যোগ্য ব্যক্তির ছায়া চোখের সামনে ভেসে উঠে। মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ছিলেন সততা ও নিষ্ঠার উজ্জল দৃষ্টান্ত।
বক্তারা আরো বলেন, মরহুম আব্দুল করিম পাটওয়ারী চাঁদপুরের অনেক উন্নয়নে অবদান রেখেছেন। এই ধরনের মানুষের জন্ম বারবার হওয়া প্রয়োজন। সুন্দর চাঁদপুর বির্নিমাণে গুণীজনদের অনুসরণ প্রয়োজন রয়েছে। তিনি রাজনীতির পাশাপাশি সমাজসেবাও করেছেন। তাঁর মত লোকদের সমাজে অনেক অভাব রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া মিঠু, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, সদস্য রফিক উল্লাহ, অ্যাড. বদিউজ্জামান কিরণ, সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আহসান হাবীব, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন মো. বাবর, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সদর উপজেলা আহ্বায়ক সফিক গাজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খোরশেদ আলম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. বাদল গাজীসহ আরো অনেকে।
এছাড়া মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ছেলে কামাল হোসেন পাটওয়ারী, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মাসুম পাটওয়ারী ও মাসুদ পাটওয়ারী উপস্থিত ছিলেন।

২৩ জানুয়ারি, ২০২২।