চাঁদপুরে এসএসসি ব্যাচ’৮৬ এর বন্ধুসভা

স্টাফ রিপোর্টার
এসএসসি ব্যাচ’৮৬ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে বন্ধুসভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২১ জানুয়ারি) সদর উপজেলার রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুরের বন্ধুদের নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে। বন্ধুসভার উদ্বোধন করেন রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও শিক্ষানুরাগী মো. আজিজ ফারুক বাবু।
এসএসসি ব্যাচ-১৯৮৬ চাঁদপুর জেলা কমিটির সভাপতি মো. গোফরান হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন ও গিয়াস কবিরের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবে সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবে নবনির্বাচিত সভাপতি ও ৮৬’র বন্ধু গিয়াসউদ্দিন মিলন এবং সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস ফুলেল সংবর্ধনা দেয়া হয়। আনন্দ ভ্রমণ, বনভোজন, পরিচিতি ও কেক কাটা, পুনর্মিলনী, আলোচনা সভা, বন্ধুদের জন্য বন্ধুর উপহারসহ স্বাস্থ্যবিধি মেনে নানা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ-৮৬ শিক্ষার্থী মাহফুজুর রহমান টুটুল, সাংবাদিক মির্জা জাকির, রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, লায়ন গোলাম হোসেন টিটু, মনির হোসেন গাজী, অ্যাড. নজরুল ইসলাম খান, ডা. জালাল উদ্দিন রুমী, ব্যাংকার আ.ন.ম শাহ জাহান খান, ডা. আর কে মাসুদ, এম আই মমিন, কামরুজ্জামান কামাল, কালাম পাটওয়ারী, কমরেড জাকির মিয়াজি, শামীম পাটওয়ারী, মোরশেদ সেলিম, শেখ রফিকুল ইসলাম, কামাল পাঠান, কালাম গাজী, বেগম নূরে হাসনা মিলি, রাজরাজেশ্বর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফি উল্লাহ সরকার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এসএসসি ব্যাচ-৮৬ এর মোজাম্মেল হক চৌধুরী ও গীতা পাঠ করেন কিশোর কুমার পাল। এরপর জাতীয় সংগীত পরিবেশন, এসএসসি ব্যাচ’৮৬ এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফিতা কেটে দিনব্যাপী চাঁদপুরে বন্ধু সভার কর্মসূচি উদ্বোধন এবং ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এসময় উপস্থিত ছিলেন এসএসসি ব্যাচ-৮৬ এর মাজহারুল করিম সুমন, আলাউদ্দিন পাটওয়ারী, গাজী মো. আবুল কলাম আজাদ, সাইফুদ্দিন তালুকদার, মোক্তার আহমেদ, আব্দুল কুদ্দুস গাজী, মনিরুজ্জামান পাটওয়ারী, রুহুল আমিন খন্দকার, মনির মুন্সি, ফারুক ভূঁইয়া, আলমগীর সরকার, মো. আব্দুল মান্নান, মো. তোফায়েল আহমেদ, ফারুক মজুমদার, হাবিবুর রহমান, মো. আলী জিন্নাহ, যাদব কৃষ্ণ সাহা, ফরহাদ হোসেন, আসাদুল আলমসহ আরো অনেকে।
উল্লেখ্য, ঢাকায় এসএসসি ব্যাচ-৮৬ এর কেন্দ্রিয় ২য় প্রতিষ্ঠাবার্ষিকী প্রিয়াংকা সুটিং জোনে হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অনুষ্ঠানটি স্থগিত করা হয়। ঐ অনুষ্ঠানে চাঁদপুরের রেজিস্ট্রেশনধারী বন্ধুদের নিয়ে বন্ধুসভার আয়োজন করা হয়। কিন্তু অনুষ্ঠানসূচির বাঁধনে আটকে রাখা যায়নি বন্ধুদের। ফাঁকে ফাঁকেই স্মৃতিচারণ, কবিতা, গান পরিবেশন করেন বন্ধুরা। বাদ্যযন্ত্র ছাড়াই বন্ধুদের নিয়েই বাঁধা গান গেয়ে শোনান অনেক বন্ধু। দুপুরের ভোজনপর্বেও কথার ফুলঝুরি ছুটতে থাকে এ টেবিল থেকে ও টেবিল পর্যন্ত। কে কম খায়, কে বেশি খায়- তাও উঠে আসে। ছিল সাংস্কৃতিক পরিবেশনাও। এতে গম্ভীরা পরিবেশন করেন ৮৬’র বন্ধুরাই। তারপর সুখস্মৃতি নিয়ে আগামি দিনে আবারো একসঙ্গে মিলিত হওয়ার প্রত্যয়ে বন্ধুরা ফিরতে থাকেন নিজ-নিজ গন্তব্যে।

২৩ জানুয়ারি, ২০২২।