আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার শ্রদ্ধা নিবেদন

 

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা মুক্তিযাদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্যে এই শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েল, সহ-সভাপতি সোহাগ পাটোয়ারী, মমিনুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ লুৎফর রহমান (এসএলআর), সদস্য মাইন উদ্দিন আরিফ সুমন, সদর উপজেলা শাখার সভাপতি সুমন সরকার জয়, চাঁদপুর পৌর শাখার সভাপতি কামরুল হাসান কাউছার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সোহান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অপু চৌধুরী, সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর শাখার সহ-সভাপতি আয়েশা আক্তার শ্যামলী, সদর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ বেপারী, সাদ্দাম হোসেন, সদস্য সুমন দত্ত দাস, সাফায়েত উল্লাহ খান, স্বপন কর প্রমুখ।
১১ জানুয়ারি, ২০২১।