স্টাফ রিপোর্টার
ফরিদগঞ্জে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি বিআরডিবি’র উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যানের কার্যালয়ে সমবায়ীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
১৯৭২ সালের এই দিনের ১ টা ৪১ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্যস্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। এর আগে ৮ জানুয়ারি বঙ্গবন্ধু দীর্ঘ ৯ মাস পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে বঙ্গবন্ধু যুক্তরাজ্যের লন্ডন হয়ে ভারত সফর করে ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেন।
উপজেলা কেন্দ্রিয় সমিতির ভাইস চেয়ারম্যান মামুনুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক আবু তালেব, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন, সমিতির পরিচালক মোতালেব পাটওয়ারী, ফজলুর রহমান, পৌর ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর যুবলীগ নেতা কামরুল ইসলাম পাটওয়ারী, সমিতির পরিদর্শক শফিকুল ইসলাম, আজাদুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
১১ জানুয়ারি, ২০২১।
