আর্জেন্টিনার বিজয়ে মিষ্টি মুখ

মতলব উত্তর ব্যুরো
কোপা আমেরিকায় ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মতলব উত্তর উপজেলায় আর্জেন্টিনা সমর্থকরা মিষ্টি বিতরণ করেন। রোববার (১১ জুলাই) সকালে আর্জেন্টিনা সমর্থক কাজী মিজানুর রহমানকে মিষ্টি মুখ করার আবদুর হাই প্রধান, ফজলুল হক সরকার, বিল্লাল হোসেন তপাদারসহ অন্যান্য সমর্থকরা।
কোপা আমেরিকার ফাইনালে এবার ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা শিরোপা অর্জন করেছে। এ নিয়ে চাঁদপুরের মতলব উত্তরে বিজয়ী দলের সর্মথকও ভক্তরা আনন্দ উল্লাসে ফেটে পড়েন।
গতকাল রোববার ভোর সকাল ছয়টায় চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার কোপা আমেরিকার ফাইনাল খেলা সম্পন্ন হয়। খেলার প্রথমার্ধে আর্জেন্টিনার খেলোয়াড় ডি মারিয়ার গোলে জয় পেয়ে শিরোপার ছোঁয়া পেলেন লিওনেল মেসির দল আর্জেন্টিনা।
এ বিজয়ে আর্জেন্টিনা সর্মথক, শুভাকাক্সক্ষী, ভক্তদের মাঝে উল্লাস চোখে পড়ে মতলব উত্তরের বিভিন্ন স্থান জুড়ে। তৎমধ্যেই খেলার ফাঁফে ফাঁকে দু-দলের সমর্থকদের মাঝে চলে হরেক রকমের তর্কাতর্কি। তবে সংঘাত নয় সৌহার্দ্যতা ধরে রেখেই দুই দলের শুভাকাক্সক্ষীরা খেলাটি উপভোগ করেন।

১২ জুলাই, ২০২১।