সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলায় আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিজয়ের লক্ষ্যে ১নং ওয়ার্ডে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) বিকাল ৪টার সময় হাইমচর উপজেলার আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয় মাঠে আলগী উত্তর ইউনিয়নের সাবেক ৪ বারের চেয়ারম্যান মো. মনির আহামেদ দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে এবং হাইমচর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনির পরিচালনায় বক্তব্য রাখেন আলগী উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান পাটোয়ারী।
এসময় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ঢাকার ব্যবসায়ী মো. সিরাজ আখন, মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী, সাবেক চাঁদপুর পৌরসভার কাউন্সিলার মো. আসলাম গাজী, সাবেক উত্তর আলগী ইউনিয়ন সচিব আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মাসুদ, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. মজিবুল্লাহ মানিক প্রমুখ।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. বাসু শেখ, উত্তর আলগী ইউনিয়ন যুবলীগ নেতা কবির পাটোয়ারী, ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. মহাসিন পাটোয়ারী, প্রবাসী মিলন সরদার, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তরিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. হারুন শেখ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজু পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আমাতুল্লাহ বরকন্দাজ, উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক গাজী সুজন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কাদির দেওয়ানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগসহ সর্বসাধারণ জনগণ।
২৬ ডিসেম্বর, ২০২১।
