চাঁদপুরে মনির হোসেন গাজীর মায়ের দাফন সম্পন্ন

নূরে আলম খান
চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক, এসএসসি’৮৬ ব্যাচের শিক্ষার্থী মো. মনির হোসেন গাজী ও সদর উপজেলা কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক গাজী মো. শাহাবুদ্দিনের মা মালেকা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার সন্ধ্যা ৬টায় চাঁদপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় শতবর্ষ।
শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কল্যাণপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমানউল্লাহপুর গ্রামের নিজ বাড়ির সামনে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয়। পরে মরহুমাকে পারিবারিক কবরস্থান দাফন করা হয়।
জানাজায় অংশ নেন ও মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ^াদ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, যুব ও ক্রীড়া সম্পাদক মো. সেলিম খান, প্রচার সম্পাদক মো. আ. সামাদ টুনু, চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন শেখ, মো. ফারুক মজুমদার, আওয়ামী লীগ নেতা মো. মোজ্জাম্মেল হক পাটওয়ারী, আওয়ামী যুবলীগ নেতা মো. মাসুদ মাল, কল্যাণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আ. আজিজ খান দুদু, সহ-সভাপতি মো. মহসিন পালোয়ান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ফরিদ খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এএইচএম সুমন হাওলাদার, মজিবুর রহমান ডালিম, জসিম উদ্দিন বেপারী, ছাত্রলীগের আহ্বায়ক মো. ওমর ফারুক সুমন, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ তহবিলদার, কল্যানপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম মাস্টার, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহ আলম মিয়াজি, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আজাদ খান, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল খান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সেলিম মাল, যুগ্ম আহ্বায়ক মো. মামুন মাল, বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, বাবুরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. জহিরুল ইসলাম জিন্টু মাল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মিঠুন ফ্রেন্ডস্ এসোসিয়েশনের সহ-সভাপতি মো. আ. খালেক গাজী মিন্টু, সদস্য ইমাম হোসেন, শাহীন গাজী, আতাউর রহমান সুমন, সমাজ সেবক মো. মফিজুল ইসলাম শোভন, মো. সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ।

২৬ ডিসেম্বর, ২০২১।