নৌকার কারণেই দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে
…………..ডা. জে আর ওয়াদুদ টিপু
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলায় আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর বিজয়ের লক্ষ্যে ৯নং ওয়ার্ডে উঠান বৈঠক ও নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে লামচরি গ্রামে নারী সমাবেশে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু।
তিনি তার বক্তব্যে বলেন, আগামি ৫ জানুয়ারি নৌকা মার্কাকে বিজয় করার লক্ষ্যে আমরা আপনাদের কাছে এসেছি। কারণ দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সরকার। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে এই দেশের উন্নয়ন হচ্ছে। নৌকার কারণেই দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। জননেত্রী শেখ হাসিনা আপনাদের উন্নয়নের লক্ষ্যে সরকারের প্রতিনিধি হিসেবে আতিকুর রহমান পাটোয়ারীকে নৌকা মার্কা দিয়ে পাঠিয়েছেন। এই নৌকা শুধু আতিক পাটোয়ারীর একা না এই নৌকা ডা. দীপু মনির নৌকা। এই নৌকা উন্নয়নের নৌকা। এ নৌকা আপনাদের সকলের নৌকা। নৌকাকে বিজয় করা আপনাদের দ্বায়িত্ব। আপনাদের ভোটের মাধ্যমে নৌকাকে বিজয় করে আতিক পাটোয়ারীকে চেয়ারম্যান নির্বাচিত করতে হবে। তাহলে এই ইউনিয়নের উন্নয়ন করা সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটোয়ারী, আলগী উত্তর ইউনিয়নের নৌকার মনোনীত প্রার্থী মো. আতিকুর রহমান পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. হুমায়ুন প্রধানীয়া, ইউপি সদস্য আলমগীর তহশিলদার, আলগী উত্তর ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার, সাধারণ সম্পাদক মো. মজিব উল্লাহ মানিক, হাইমচর উপজেলা ছাত্রলীগ প্রচার সম্পাদক গাজি সুজন, আলগী উত্তর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো. মোহাসিন পাটওয়ারী।
২৩ ডিসেম্বর, ২০২১।
