আলগী উত্তরে বিট পুলিশিং সভা

আপনাদের সাথে নিয়েই অপরাধমুক্ত মুক্ত হাইমচর গড়বো
…………….. মাহবুবুর রহমান মোল্লা
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে চলমান পরিস্থিতি সংক্রান্ত জনসেচতসতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, আজ দেশে নারী নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, মাদক এবং বাল্য বিবাহের বিস্তার ঘটে চলছে। যারা এসব অপরাধরে সাথে জড়িত তারা দূরের কেউ না, আপনার আমার কাছের কিংবা পরিচিত। তাদের অপরাধ থেকে ফিরিয়ে আনতে হবে। পুলিশের একার পক্ষে মাদক, জঙ্গিবাদ, ধর্ষণ, বাল্য বিবাহসহ সমাজের অপরাধগুলো দমন করা সম্ভব নয়। অপরাধমুক্ত সমাজ গঠন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা নিয়েই অপরাধমুক্ত হাইমচর গড়ে তুলবো। আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আমি আইনী সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থাকবো।
শনিবার (৯ জানুয়ারি) সকালে ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান মনির আহমেদ দুলাল পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল খায়ের বেপারী, মিন্টু মিয়া কবিরাজ, ইমরান হোসেন, আলমগীর হোসেন, মিজানুর রহমান, মজিব দেওয়ান, আবুল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর থানার এসআই সঞ্জিৎ কুমার, এসআই মফিজুল ইসলাম, এএসআই সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
১০ জানুয়ারি, ২০২১।