আলোকিত মতলবের ৩য় বর্ষ পূর্তিতে এতিম ছাত্রসহ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলায় আলোকিত মতলব সংগঠনের তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে শনিবার (৯ জানুয়ারি) মোহনপুর পর্যটন বিচে উপজেলার ৫টি মাদ্রাসার এতিম ছাত্রসহ অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এর আগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, ইসলামী সংগীত ও গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষের দিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনছুর আহম্মদের সভাপতিত্বে ও আলোকিত মতলবের সাধারণ সম্পাদক সোহাগ মৃধার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ডা. মুকবিল হোসেন হিমেল, যুগান্তরের মতলব প্রতিনিধি ফারুক হোসেন, আলোকিত মতলব সংগঠনের সভাপতি কাজী রফিকসহ সংগঠনের নেতৃবৃন্দ।
ইউএনও স্নেহাশীষ দাশ বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী কম্বল পাঠিয়েছেন। উপজেলার একটি মানুষও যেন এই শীতে কষ্ট না পায় সে জন্য এ কম্বল বিতরণ করা হচ্ছে। সরকারের পাশাপাশি আলোকিত মতলব যে অসহায় ছিন্নমূল মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছে এটা প্রশংসার দাবি রাখে। এভাবে সমাজের প্রতি স্তর থেকে বিত্তবানরা এগিয়ে আসলে আমাদের দেশে একদিন দরিদ্র মানুষ থাকবে না।
১০ জানুয়ারি, ২০২১।