আলগী উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা

 

হাইমচর ব্যুরো
জাতীয়তাবাদী দল বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে এবং সরকারি বিরোধী সব আন্দোলন-সংগ্রামকে গতিশীল রাখতে হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টার ও সাধারণ সম্পাদক মো. নজির দেওয়ান উত্তর আলগী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি মো. আলম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. হাসান ভূইয়া এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজু বেপারীকে মনোনীত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন : সহ-সভাপতি হাজি আব্দুল বারেক মিয়াজি, মো. মোস্তফা তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মালেক রাড়ী ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. ছলেমান বেপারী।
২২ ডিসেম্বর, ২০২০।