হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে মো. জয়নাল আবেদীন মাস্টারকে সভাপতি ও মো. নজির আহমেদ দেওয়ানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত ২৯ অক্টোবর বিকাল ৩টায় উত্তর আলগী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদিন মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ গাজীর সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মো. শফিকুজ্জামান। উদ্বোধন করেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। প্রধান বক্তা অ্যাড. আবদুল্লাহিল বাকী। বিশেষ অতিথি হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক, সাবেক সদস্য সচিব সরদার আবদুল জলিল, সিনিয়র সহ-সভাপতি একেএম মহিব্বুল্লাহ, যুগ্ম-সম্পাদক আ. রহমান কবিরাজ ও সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতোয়াল।
বক্তব্য রাখেন উপজেলা যুবদল সভাপতি আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক জহির মাঝি, স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব জহির মিয়াজি, ছাত্রদল সভাপতি সোলাইমান মিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ আখন। এসময় বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের ২য় অধিবেশনে জয়নাল আবেদীন মাস্টারকে সভাপতি ও নজির আহমেদ দেওয়ানকে সাধারণ সম্পাদক মনোনীত করে আলগী উত্তর ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এছাড়া আগামি ১৫ দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়।
