আলগী দক্ষিণে বিএনপির সম্মেলন

নেতাকর্মীদের ঐক্য থাকলে দেশনেত্রীকে মুক্ত করা সম্ভব
……..অ্যাড. সলিম উল্লাহ সেলিম

হাইমচর ব্যুরো
হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্য থাকলে দেশনেত্রীকে মুক্ত করা সম্ভব হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে আন্দোলন সংগ্রামের কোন বিকল্প নেই। তাই পদ-পদবির প্রতি লোভ না রেখে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলনে সামিল হতে হবে। তাহলেই সরকার পতন নিশ্চিত হবে। আগামি দিনে যাকেই কমিটিতে নেতৃত্ব দেয়া হবে তার সাথে সবাইকে ঐক্য করে তার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল শনিবার বিকেল ৩টায় স্থানীয় জনতাজার মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি আ. হালিম পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন বাচ্চুর পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম সফিক।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সর্দার আব্দুল জলিল মাস্টার, জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা যুবদল ভারপ্রাপ্ত সভাপতি মো. মনিকুর রহমান, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদল সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম মহিবুল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান কবিরাজ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান শেখ, প্রভাষক হারুনুর রশিদ, বিল্লাল হোসেন আখন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদ আলম কোতোয়াল, উপজেলা যুবদল সভাপতি মো. আজিজুল হক বাবুল, উপজেলা কৃষক দল সভাপতি সর্দার আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি বোরহান উদ্দিন জুটন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মিয়াজী, উপজেলা ছাত্রদল সভাপতি মো. সোলাইমান মিয়া প্রমুখ। সম্মেলনে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সব পদে একাধিক প্রার্থী থাকায় তাৎক্ষণিক কমিটি ঘোষণা করা হয়নি। পরবর্তীতে কাউন্সিলর ও ডেলিগেটদের মতামতের ভিত্তিতে কমিটি ঘোষণা করা হবে বলে নেতৃবৃন্দ জানান।