হাইমচর ব্যুরো
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাইমচর উপজেলা শাখাকে তৃণমূল পর্যায়ে থেকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে হাইমচর উপজেলার ৩নং আলগী দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে হাইমচর উপজেলা যুবদল আহ্বায়ক মো. জহির মাঝি ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. আব্দুল মান্নান আখনের যৌথ স্বাক্ষরে উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়ন যুবদলের ২১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে আহ্বায়ক পদে মো. হুমায়ুন কবির ও সদস্য সচিব মাজহারুল ইসলাম মেজরকে মনোনীত করা হয়।
আগামি ৩০ দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ড কমিটি সম্পন্ন করে সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।
২৬ জানুয়ারি, ২০২১।
