ড. মো. আলমগীর কবির পাটওয়ারীর নেতৃত্বে
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক মেয়র আলহাজ আবদুল মান্নান খান বাচ্চুর বিজয়ের
লক্ষ্যে ব্যাপক গণসংযোগ করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী। সোমবার (২৫ জানুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পৌরসভাধীন ১০, ১১ ও ১২নং ওয়ার্ড রান্ধুনীমূড়া, মনিনাগ ও আড়াখাল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।
এ সময় তিনি বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং লিফলেট বিতরণ করেন। গণসংযোগকালে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত ছিলেন সাবেক সাংসদ মরহুম এম.এ মতিনের ছেলে খালেদ মিঠু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, মো. দুলাল ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, ইকবাল তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান মো. সোহেল, ফয়েজ আহমেদ, সাখাওয়াত হোসেন, মেরাজুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, আলামিন বাবু, মিজান হালিম।
আরো উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রনেতা হান্নান তালুকদার, ছাত্রনেতা রইফুল ইসলাম, মেহেদি হাসান, মামুন তালুকদার, সাকিব, রেদোয়ানসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। গণসংযোগকালে নেতৃবৃন্দের ধানের শীষ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
২৬ জানুয়ারি, ২০২১।
