আশিকাটিতে এসডিএফের জেলা কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন


স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে এসডিএফের জেলা কমিউনিটি সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় রালদিয়ায় মাটি কেটে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন পাটওয়ারী।
এ সময় এসডিএফের আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম, জেলা সমন্বয়কারী হারুন অর রশিদ, আঞ্চলিক ব্যবস্থাপক টেকনিক্যাল সামিউল ইসলামসহ এসডিএফের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।