
সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে ছোট সাহতলীর খাশের বাড়ির দেলোয়ার বয়লার হাউজে দুর্বৃত্তদের দেয়া আগুনে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তদের দেয়া আগুনে ফার্মে থাকা মুরগির বাচ্চা, খাবার মালামালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করার প্রক্রিয়াধীন রয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ছোট সাহতলীর সমাজসেবক আবদুর রশিদ মাস্টারের বাড়ি (খাশের বাড়ির) আবু হানিফের দেলোয়ার বয়লার হাউজের দুর্বৃত্তরা আগুন দেয়। দুর্বৃত্তদের দেওয়ার আগুনে মুরগির বাচ্চা ও বয়লার সেটের বিভিন্ন মালামাল পুড়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ নিয়ে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এ ঘটনাটি পূর্ব শক্রতার জের ধরে ঘটতে পারে বলে ক্ষতিগ্রস্ত আবু হানিফ জানিয়েছে। ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পোল্ট্রি ফার্মটি তিনি চালু করে। এখানে তিনিসহ ৪/৫জন শ্রমিক প্রতিনিয়ত কাজ করেন। কিন্তু দুর্বৃত্তদের দেয়া আগুনে তার দীর্ঘদিনে স্বপ্ন আগুনে পুড়ে ছাই হয়ে সকলেই এখন বেকারের তালিকায় পরিণত হওয়ার উপক্রম হয়েছে। বিভিন্ন সংস্থার ঋনের টাকা কিভাবে তিনি পরিশোধ করবে এ নিয়ে তিনি মারাত্মকভাবে দুশ্চিন্তায় পড়েছে।
ক্ষতিগ্রস্ত আবু হানিফ জানান, ধারদেনা করে মাত্র ২ দিন আগে তার বয়লার সেটে আড়াই হাজার মুরগির বাচ্চা তোলেন, সাথে ২০ বস্তা মুরগির খাবার ও উঠান। প্রতিদিনের মতো মঙ্গলবার ও ফার্মের সকল কাজ শেষ করে ঘরে ফিরেন। রাত ১টার দিকে মুরগির বাচ্চাগুলো দেখার জন্য তিনি ফার্মে গিয়ে আগুনের লেলিহান দেখে ডাক চিৎকার শুরু করেন। তার ডাক চিৎকার শুনে আশপাশের লোক ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে, ততক্ষনে ফার্মের ভেতরে থাকা ২৫শ’ মুরগির বাচ্চা, খাবার ও সেটের বিভিন্ন স্থান পুড়ে যায়। এ ঘটনায় তিনি ব্যাপক হারে ক্ষয়-ক্ষতি হয়েছেন।
তিনি জানান, ঘটনার আগে দুর্বৃত্তরা আগে বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করে পরে ফার্মে গিয়ে আগুন দিয়ে তারা চলে যান। আগুন নিয়ন্ত্রণের পর বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার দৃশ্য সবাই দেখতে পান। বিষয়টি চারদিকে জানাজানি হওয়ার পর বুধবার সকালে খাশের বাড়িতে আশপাশের মানুষ ছুটে গিয়ে আবু হানিফকে শান্তনা দেয়। ঘটনাটি শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, ওয়ার্ড মেম্বার শফিক কারীকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।
