বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে
…………….শাহজালাল মিশন
নূরে আলম খান
আশিকাটি ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় হোসেনপুর সিনিয়র মাদ্রাসা মাঠে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।
আশিকাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহাদাত হোসেন বাবলুর সভাপতিত্বে এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন খানের পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এইচ এস সোরওয়ার্দী (সরোয়ার) গাজী। প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মানিকুর রহমান মানিক, যুগ্ম সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের সুরে সুর মিলিয়ে বলেন বাংলাদেশ যাবে কোন পথে, দেখা হবে রাজপথে। বিএনপির সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুত্ব অসুস্থ থাকার পরেও সরকার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে না দিয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছে, জাতি তা দেখেছে। আজ আমরা জীবিত থেকেও মৃত, হাসপাতালের বিল পরিশোধ করতে না পেরে মা তার সন্তানকে বিক্রি করে দিয়ে বিল পরিশোধ করে। শিক্ষিত বেকার যুবক চাকুরির অভাবে দুবেলা ভাত এর বিনিময়ে প্রাইভেট পড়াতে চায় এই হল আমাদের দেশের উন্নতি। আয়াতুল্লাহ খোমেনী ফ্রান্স থেকে নেতৃত্ব দিচ্ছেন তার অনুসারীদের তেমনি আমাদের ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে গণতন্ত্র পুনরুদ্ধার জনগণের মৌলিক চাহিদা পূরণের যে দিকনির্দেশনা দিচ্ছেন তা আমরা পালন করে যাচ্ছি।
বক্তারা আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক জাতীয় কার্যনির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক ভাই চাঁদপুর জেলা বিএনপির অভিভাবক হিসেবে দীর্ঘদিন যেভাবে আন্দোলন-সংগ্রামে রাজপথে আছেন আজকের এই নবগঠিত কমিটির সবাই এক হয়ে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
বিশেষ বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম নজরুল ইসলাম খান নজু, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু মিয়াজি, সাধারণ সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, জেলা যুবদলের সহ-সম্পাদক সোহেল আহমেদ গাজী, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান টিটু, যুগ্ম আহ্বায়ক হাসান আল রিয়াদ প্রমুখ।
সম্মেলনে আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সভাপতি বারেক খান, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আখন, সহ-সভাপতি কাজী মাইনুদ্দিন, যুগ্ম সম্পাদক আবু তাহের, মামুন খান, সাংগঠনিক সম্পাদক আলম মালকে ঘোষণা করা হয়।
০৬ ফেব্রুয়ারি, ২০২২।
