র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ চাঁদপুরের মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি
কুমিল্লা বরুড়া থানাধীন নলুয়া আসাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর মো. সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক আসামি হলো- চাঁদপুর সদর থানার রঘুনাথপুর এলাকার মো. জাকিরের ছেলে মো. হাসান (২০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।
আটক আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার বরুড়া থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধীর বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

০৬ ফেব্রুয়ারি, ২০২২।