
জেলা কারাগারের ময়লা-আবর্জনা অপসারণের দাবিতে
সজীব খান
চাঁদপুর জেলা কারাগারের ময়লা আবর্জনা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন খাল থেকে অন্য স্থানে অপসারণ করার দাবিতে মানববন্ধন করেছেন দক্ষিণ আশিকাটি বাইতুল নূর জামে মসজিদ ও মধ্য আশিকাটি বাইতুল নূর জামে মসজিদের মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর ২টি মসজিদের মুসল্লিরা জেলা কারাগারের সামনে একত্রে এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেল সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মধ্য আশিকাটি বাইতুল নূর জামে মসজিদের সভাপতি ফজলুল হক মিজি, সাধারণ সম্পাদক জাফর খান জিতু, দক্ষিণ আশিকাটি বাইতুল নূর জামে মসজিদের সভাপতি মাসুদুর রহমান খান, সাধারণ সম্পাদক হারুন প্রধানীয়া, সমাজসেবক হাফেজ মাস্টার, রুহুল আমিন খান, এমরান প্রধানীয়া, আবিদ খান, আশরাফুল আমিন মজুমদার, মতিন খান, নাছির সরকার, সুজন খান, রাজিব খান, শাহিন প্রধানীয়া, হাসান খান, শাকিল আহমেদ, মাও. ইউনুছ, মাও. মমিন প্রমুখ।
