আষ্টা বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন

সভাপতি রহমত, সহ-সভাপতি কাউছার হামিদ, সম্পাদক মনির

স্টাফ রিপোর্টার
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে আষ্টা মহামায়া বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ উপজেলা ঐতিহ্যবাহী আষ্টা মহামায়া বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আগামি ৩ বছরের জন্য ১৯৭ জন ভোটারদের ভোট প্রয়োগের মাধ্যমে নতুন কমিটি নির্বাচিত করেন। নির্বাচনে ব্যবস্থাপনা কমিটির ১১টি পদে ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে ৩জন। আব্দুর রহমান রহমত (দেওয়াল ঘড়ি) প্রতীক ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান বাবলু (ছাতা) প্রতীক পেয়েছেন ৯৪ ভোট ও আনারস প্রতীক প্রবীর চক্রবর্তী পেয়েছেন ১ ভোট। সহ-সভাপতি মো. কাউছার হামিদ বাবু (আম) প্রতীক ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সঞ্জয় সাহা (বই) প্রতীক পেয়েছেন ৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মনির হোসেন পাটওয়ারী (চেয়ার) প্রতীক ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রদীপ চন্দ্র সরকার (হরিণ) প্রতীক ৫৩ ভোট এবং মো. আক্তার হোসেন (মাছ) পেয়েছেন ৩৭ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ইসমাইল হোসেন সুমন (দোয়াত কলম) প্রতীক ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. খোরশেদ আলম (ফুটবল) প্রতীক পেয়েছেন ৯৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মো. আলমগীর হোসেন বাবুল (মই) প্রতীক ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি দীবাকর চন্দ্র দে (পদ্মফুল) প্রতীক পেয়েছেন ৯৪ ভোট। কোষাধক্ষ্য পদে মো. মাসুদ খন্দকার (কাপ পিরিজ) প্রতীক ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. পারভেজ হোসেন (আপেল) প্রতীক পেয়েছেন ৮২ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. ওয়াসিম হোসেন (টিয়া পাখি) প্রতীক ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মামুন হোসেন রাব্বানি (বট গাছ) প্রতীক পেয়েছেন ৫৭ ভোট।
সাধারণ সদস্য পদে ৬জন থেকে ৪জন নির্বাচিত হন। যথাক্রমে মো. ইব্রাহিম মিজি ( হাতি) ১২৭ ভোট, মো. শাহিন পাটওয়ারী (কলস) ১২৬ ভোট, মো. জাহিদুল ইসলাম লিটন (গরুর গাড়ি ) ১১৭ ভোট, মনির হোসেন (মোটর সাইকেল) ৯২ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ৫নং গুপ্টি ইউপির চেয়ারম্যান আলহাজ আঃ গণি বাবুল পাটওয়ারী ও প্রিসাইডিং অফিসার আবু শামীম এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আইন শৃঙ্খলা দায়িত্ব পালন করেন ফরিদগঞ্জ থানার এএসআই রবিউল ইসলাম প্রমুখ।