স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগাদী ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৩ জুন) বাগাদী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল ও বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
বাদ আছর বাগাদী চৌরাস্তায় চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগাদী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ বেলায়েত হোসেন গাজী বিল্লাল। তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে করছি। তার জন্ম হয়েছিলো বলে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ থাকলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।
বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর খানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. জাকির হোসেন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল খান, মো. জাকির হোসেন খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবু মিয়াজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার পাটওয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদ গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাক মো. রিপন খান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহীদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. আরিফ উল্যা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়াজী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ আখন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. নাজির মুন্সি, মো. নাছির কবিরাজ, মো. দেলোয়ার মিয়াজীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নানুপুর জামে মসজিদের ইমাম মাও. আবু বকর ছিদ্দিক ফরাজী।
২৪ জুন, ২০২১।
