মাহফুজ মল্লিক
মতলব দক্ষিণে ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে গৌরব, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৩ জুন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে দলীয় কার্যালয়ে সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মো. রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, কাজল ভট্টাচার্য্য, মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ আওলাদ হোসেন লিটন, উপজেলা আওয়ামী লীগ নেতা ফারুক বিন জামান, এমএ আজিজ বাবুল ও মোফাজ্জল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, আওয়ামী লীগ নেতা আল মামুন চৌধুরী, কমল পোদ্দার, আবুল কাশেম পাটোয়ারী, আবুল কালাম মিয়াজী, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক বাদল নন্দী, উত্তম ঘোষ, আল এমরান চৌধুরী, মতলব পৌরসভার কাউন্সিলর আবুল বাশার পারভেজ, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, মো. মিজানুর রহমান, নায়েরগাঁও উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তছলিম আহম্মেদ মিয়াজী, সাধারণ সম্পাদক কামরুল মোল্লা, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক মাসুদ পাটোয়ারী, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মঞ্জুর হোসেন রিপন মীর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢালী, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদ উল্লাহ প্রধান, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি, রতন পাঠান, শাহ আলম খাঁন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন মেম্বার, উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নাজির আহম্মেদ বাদল মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক রোটা. শ্যামল চন্দ্র দাস, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহফুজ সরকার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, উপজেলা সিএনজি শ্রমিক লীগের সভাপতি মো. জালাল উদ্দিন খাঁনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে পৌরসভা ও ৬ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলবে বৃক্ষরোপণ করা হয়।
২৪ জুন, ২০২১।
