স্টাফ রিপোর্টার
চাঁদপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নোর্কা মার্কার সমর্থনে সদর উপজেলার ইউপি চেয়ারম্যানরা ব্যাপক গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন। এছাড়া আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের সাথে বিভিন্ন ওয়ার্ডের উঠান বৈঠক ও পথসভায় অংশ নিয়ে বক্তব্য রাখছেন তারা।
সোমবার (৫ অক্টোবর) চাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডে এবং গত ৪ অক্টোবর চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে বাগাদী ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের সদস্য আলহাজ মো. বেলায়েত হোসেন গাজী বিল্লালের নেতেৃত্বে ইউপি চেয়ারম্যানরা গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাওয়ারী, কল্যাণপুর ইউপি চেয়ারম্যান সাখওয়াত হোসেন রনি, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুর সাত্তার রাঢ়ি, রামপুর ইউপি চেয়ারম্যান মো. আল মামুন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম মিয়াজী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান মো. কাসেম খান প্রমুখ।
৬ অক্টোবর, ২০২০।
