স্টাফ রিপোর্টার
আসন্ন চাঁদপুর পৌরসভার নিবাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল পক্ষে চাঁদপুর জেলা ও পৌর জাতীয় পার্টি উদ্যোগে গণসংযোগ করা হয়। সোমবার (৫ অক্টোবর) বিকেল পৌরসভার ৭নং ওয়ার্ডের বড় স্টেশন, যযুনা রোড, টিলা বাড়ি, পাইলট হাউজ, মাদ্রাসা রোড, কবরস্থান রোডে গিয়ে শেষ হয়।
জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর ও পৌর জাতীয় পার্টির সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরু মিজির নেতৃত্ব এসময় উপস্থিতি ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক সফিউল আজম শাহাজাহান, সদস্য শাহাজাহান মাতাব্বর, জেলা কৃষক পার্টির আবুল হাসেম দর্জি, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শাহালম মিজি, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, জেলা যুবসংহতির সাবেক সভাপতি ফেরদৌস খান, যুবসংহতি নেতা হান্নান ঢালি, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাপা নেতা ফজলুর রহমান, সেলিম বেপারী, ফারুক দর্জিসহ আরো অনেকে।
৬ অক্টোবর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- চাঁদপুরে নৌকা প্রতীকের পক্ষে জাতীয় পার্টির গণসংযোগ
Post navigation
