আ.লীগের সেলিম খান, বিএনপি’র মান্নান খান প্রার্থী

লক্ষ্মীপুর মডেল ইউপি’র চেয়ারম্যান পদে

শাহ্ আলম খান
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি’র প্রার্থী চূড়ান্ত হয়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. সেলিম খান এবং বিএনপির প্রার্থী হিসেবে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান খানকে চূড়ান্ত করা হয়েছে।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। ঐ সভায় চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মো. সেলিম খানের নাম চূড়ান্ত করা হয়েছে।
গত ১৯ জানুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী আগামি ২ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিল, ৪ ফেব্রুয়ারি যাচাই বাছাই, মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন ১১ ফেব্রুয়ারি এবং প্রতিক বরাদ্দ হবে ১২ তারিখ।
উল্লেখ্য, মামলা জটিলতা থাকার কারণে দীর্ঘদিন পর আগামি ২৮ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন ধার্য করে নির্বাচন কমিশন।
৩১ জানুয়ারি, ২০২১।