উপজেলা পরিষদের সিএ দিদার হোসেনের নেতৃত্বে
শাহ্ আলম খান
চাঁদপুর সদর উপজেলা পরিষদের সিএ মো. দিদার হোসেনের নেতৃত্বে জনপ্রশাসন পদকপ্রাপ্ত ইউএনও কানিজ ফাতেমাকে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের হলরুমে বিদায় উপলক্ষে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ও উপহার সামগ্রী দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিল চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা প্রোগামার অফিসার মো. হারুনুর রশিদ, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, উপজেলা পরিষদের সিএ’র সহকারী মোহাম্মদ জসীম গাজী, মো. আব্দুর রাজ্জাক শেখ, অফিস সহায়ক মো. নাজির আলম তফাদার প্রমুখ।
২৮ ডিসেম্বর, ২০২০।
