স্টাফ রিপোর্টার
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকরাম চৌধুরীর চিকিৎসায় আর্থিক অনুদান প্রদান করেছেন সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি ও বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লালের নেতৃত্বে বুধবার (২২ জুলাই) সদর উপজেলার কয়েকজন চেয়ারম্যান প্রেসক্লাবে গিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, ইকবাল হোসেন পাটওয়ারী ও বর্তমান সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। এই তিনজন সাংবাদিক ইকরাম চৌধুরী চিকিৎসা সহায়তা তহবিল সংগ্রহ
সংক্রান্ত কমিটির আহ্বায়ক, সদস্য সচিব ও প্রধান সমন্বয়কারী।
ইউপি চেয়ারম্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, তরপুরচণ্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, রাজরাজেশ^র ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম খান, চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী প্রমুখ।
২৩ জুলাই, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ইকরাম চৌধুরীর চিকিৎসায় চাঁদপুর সদর উপজেলা ইউপি চেয়ারম্যানদের অনুদান
