চাঁদপুর কমিউনিটি পুলিশিং কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ রেল ক্রসিং সংলগ্ন জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ের সামনে সাবান দিয়ে হাত ধোয়া ও সুপেয় পানি পানের ব্যবস্থা এবং কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। গত ২০ জুলাই সকালে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে ও কমিউনিটি পুলিশিং সমন্বয়ক কমিটির ব্যবস্থাপনায় করা হয়।
চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিংয়ের ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহাদাত ও সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকনের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কমিউনিটি পুলিশিংয়ের প্রধান সমন্বয়ক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাসরুল্লাহ, কমিউনিটি পুলিশিং চাঁদপুর সদর থানার প্রধান সমন্বয়ক ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের উপ-সহকারী মো. জাহিদুল ইসলাম, চাঁদপুর জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয়ক কমিটির সদস্য সদস্য গাজী আ. গনি, শাহীন মজুমদার, মো. আলমগীর হোসেন পাটওয়ারী ও পুলিশিং টহল বাহিনীর সদস্য মনির হোসেনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, জেলা কমিউনিটি পুলিশিং কার্যালয়ের সামনে অর্জুন, বয়েরা, নিম, বকুল ফুল, হাসনাহেনা, সুপারি ও কাঁঠালসহ বিভিন্ন ঔষধি-ফলফলাদি চারা রোপণ করা হয়।
২৩ জুলাই, ২০২০।