ইক্রা মডেল একাডেমির বার্ষিক ফলাফল প্রকাশ ও মা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুরের স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান ওয়্যারলেস বাজারস্থ ইক্রা মডেল একাডেমির ২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় একাডেমি প্রাঙ্গণেবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি লায়ন গোলাম হোসেন টিটোর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাগাদী গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. কামরুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মো. আবদুর রহমান, অ্যাড. জয়নাল আবেদীন। ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মো. মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে ইক্রা মডেল একাডেমির শিক্ষা বিস্তারে ডিজিটাল ব্যবস্থাপনা ও লেখাপড়ার মানের ভূয়সী প্রশংসা করেন এবং বিগত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা গুলোর ফলাফল ও প্রাপ্ত বৃত্তিতে সেরা অবস্থানের জন্য উচ্ছসিত অভিমত ব্যক্ত করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ প্রতিষ্ঠানটি একদিন চাঁদপুরের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে কাজী শাহাদাত বিদ্যালয়ের শুরু থেকে তার সম্পৃক্ততার কথা উল্লেখ করে বলেন, প্রতিষ্ঠানটি পাঠ্য ও সহপাঠ্য উভয় বিষয়েই অত্যন্ত নিবিড় যত্নশীলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি বিদ্যালয়ের পাঠদানে আধুনিক কৌশল ও ডিজিটাল পদ্ধতি প্রয়োগের জন্য একাডেমির পরিচালনা পর্ষদ এবং শিক্ষকমন্ডলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে ২০২০ শিক্ষাবর্ষে ৯ জন কৃতী ছাত্র-ছাত্রীকে মেধাবৃত্তি, পুরস্কার এবং গর্বিত মাদের উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একাডেমির পরিচালক ফৌজিয়া আক্তার। সহযোগিতায় উপাধ্যক্ষ আসমা খানম, শিক্ষক শামীমা আক্তার, রাবেয়া সুলতানা, রুমা আক্তার, ফিরোজা বেগম, নাজমুন নাহার, রাহিমা আক্তার, নাজমুন নাহার মিলি, পপি দেবনাথ, রেজাউল করিম, সাফায়েত আহমেদ, ফাতেমাতুজ্জোহরা, শাহীনা খানম, অনন্তা চক্রবর্তী, শিল্পী রানী ঘোষ, আবরার হোসাইন, চিত্রাংকন শিক্ষক শুভ্র রক্ষিত এবং হিসাবরক্ষণ কর্মকর্তা সুমিত দত্ত।