হাইমচরে আ.লীগের জরুরি সভা

সাহেদ হোসেন দিপু
গত শুক্রবার সন্ধ্যায় হাইমচর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সভাপতির বক্তব্যে নূর হোসেন পাটওয়ারী বলেন, আজ চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আব নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত একটি পত্র আমরা হাতে পেয়েছি। ঐ পত্রে বাংলাদেশ আওয়ামী গঠন তন্ত্রের ৪৭-ঠ প্রাতিষ্ঠানিক শৃংখলা মোতাবেক সদ্য অব্যহতিপ্রাপ্ত উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারের স্থলে সহ-সভাপতি হুমায়ূন প্রধানীয়াকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। উক্ত পত্র খানা সদ্য মনোনীত সভাপতি হুমায়ূন প্রধানীয়ার কাছে হস্তান্তর করেছি।
এসময় নেতৃবৃন্দ বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাকে শাস্তি পেতে হবে। তাই আগামি ১৩ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর নৌকা, ভাইস চেয়ারম্যান মাইক এবং হাঁস মার্কাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদ্য নির্বাচিত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া, সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী, এমএ বাশার, দপ্তর সম্পাদক মাকছুদ খাঁন, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমেদ আলী মাস্টার, সাধারণ সম্পাদক সোহেল হাওলাদার, যুবলীগ আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে নবনির্বাচিত সভাপতি মো. হুমায়ূন কবির প্রধানীয়াকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।