ইচলীতে ইসলামী জলছা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলা বালিয়া ইউনিয়নের ইচলী লঞ্চঘাটে জেলা বিশ^ জাকের মঞ্জিল কর্মী গ্রুপের আয়োজনে ৬ষ্ঠ তম পবিত্র আজিমুশ^ান ইসলামী জলছা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত পবিত্র আজিমুশ^ান জলছায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী।
সমাজসেবক মো. মিজানুর রহমান হাওলাদারের সভাপতিত্বে প্রধান বক্তার ওয়াজ করেন ঢাকা হাছানাবাদ বিশ^ অলি খাজা বাবা জামে মসজিদের খতিব মুফ্তি আল্লামা মাও. জহিরুল ইসলাম ফরিদী।
আরো ওয়াজ করেন মুফ্তি আল্লামা মাও. রুহুল আমিন সিদ্দিকী, বিশ^ জাকের মঞ্জিলের খাদেম মাও. আল আমিন জিহাদী, চট্টগ্রাম বিভাগীয় কর্মী প্রধান ও কেন্দ্রিয় সমন্বয় পরিষদের সদস্য আলহাজ কাজী জামসেদ কবির বাক্বী বিল্লাহ।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিয়াজী, ১নং ওয়ার্ড মেম্বার কাদির গাজিসহ মাহফিল পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও দূর-দূরান্ত থেকে আগত বিশ^ জাকের মঞ্জিলের ভক্তসহ মুসল্লিরা।
পরে দেশের শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল শেষ হয়।