ইচলী খানকায়ে চিশতীয়া রাহমানিয়া দরবার শরীফের শোভাযাত্রা

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে

মানিক দাস
চাঁদপুর ইচলী খানকায়ে চিশতীয়া রাহমানিয়া দরবার শরীফের আয়োজনে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে শোভাযাত্রা বের হয়েছে। গত বুধবার সকালে ৯টায় বাগাদী রোডের মোশারফ হোসেন চিশতী (রা.) মশু বাবার দরবার শরীফ থেকে শত শত মুরিদ ও মুসল্লিদের অংশগ্রহণে শোভাযাত্রাটি বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। শিশু-কিশোরসহ সব বয়সীদের হাতে ছিল বিভিন্ন রঙয়ের পতাকা ব্যানার ও জাতীয় পতাকায় শোভিত ও মাথায় হলুদ কাপরের পাগরীতে সজ্জিত ছিলেন শোভাযাত্রার অংশগ্রহণকারীরা। আর তাদের কণ্ঠে ছিল নবীজীর নাম ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকলের প্রতি শুভেচ্ছার শ্লোগান।
এ সময় উপস্থিত ছিলেন দরবার শরীফের আব্দুল হান্নান চিশতী, পীর সাহেবের জামাতা মো. ইউসুফ পাটওয়ারী রিপন (সেজু জমদার), ছোট জামাতা হাসান উল্যাহ পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, মাও. মিজানুর রহমান চিশতী, আব্দুছ ছাত্তার তালুকদার, আবুল কাশেম চিশতী, জামাল পাটওয়ারী, মো. রফিকুল ইসলাম, মো. সেলিম, মতলব ফরাজীকান্দির নূরুল ইসলাম, সোনারগাঁয়ের মো. জলিল, কামরুল হাসান টিটু, মালেক চৌধুরী, আব্দুল মালেকসহ দরবার শরীফের মুরিদগন।
উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে খানকায়ে চিশতীয়া রাহমানিয়া দরবার শরীফের আয়োজনে হালকা জিকির, রাতে মিলাদ ও মাহফিল এবং তবারক বিতরণ করা হয়েছে।