ফরিদগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময়কালে ড. শামছুল হক ভূঁইয়া এমপি
ফরিদগঞ্জ ব্যুরো
গত বুধবার সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় করেছেন ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এমপি। প্রেসক্লাব সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন গত প্রায় ৫ বছরে ফরিদগঞ্জের এমপি হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন। তাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই মতবিনিময় সভায় উপস্থিত হয়েছি। ভবিষ্যতে আবারো সুযোগ পেলে সেই ঋণ শোধ করার চেষ্টা করবো। তাছাড়া আমি সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে নিজেকে দাবি করতে পারায় গর্বিত বোধ করছে।
তিনি বলেন, গত ৪০ বছরে ফরিদগঞ্জে যেই উন্নয়ন হয়নি। গত প্রায় ৫ বছরে সেই উন্নয়ন হয়েছে। সড়ক যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানে নুতন নুতন ভবন নির্মাণ, একটি উচ্চ বিদ্যালয় ও একটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করণ হয়েছে। আগামিতে যদি আবারো ফরিদগঞ্জবাসীর সেবা করার সুযোগ পাই, তবে ডাকাতিয়া নদীকে ঘিরে পর্যটন কেন্দ্র করার পরিকল্পনা, ফরিদগঞ্জ উপজেলার উপর দিয়ে রেল লাইন নেয়া, এলপিজি ষ্টেশন স্থাপন, উপজেলা পর্যায়ে মডেল মসজিদ নির্মাণ, দৃষ্টিনন্দন মহিলা মসজিদ নির্মাণ, শিশু পার্ক ও শিশু একাডেমী নির্মাণ, পৌরসভার নাগরিকদের সর্বোচ্চ নাগরিক সুবিধা প্রদান করার চেষ্টা করবো। মোট কথা আগামি দিনগুলোতে ফরিদগঞ্জবাসীর কল্যাণে আমি সবাইকে সাথে নিয়ে কাজ করবো। সারা দেশের সাথে ফরিদগঞ্জ উপজেলাও উন্নয়নের মহাসড়কে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আরিফুর রহমান আজাদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাজি সফিকুর রহমান, যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, উপজেলা কৃষক লীগের সভাপতি আ. সাত্তার পাটওয়ারী, মহিলা লীগের সভাপতি নাজমুন নাহার অনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, উপজেলা ছাত্রলীগের মাহবুব আলম সোহাগ।
সাংবাদিকদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সিনিয়র সদস্য নাছির পাঠান, জাকির হোসেন পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক আমান উল্যা আমান, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, দপ্তর সম্পাদক আব্দুচ ছোবহান লিটন, অর্থ সম্পাদক রাসেল হাসান, সহঅর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত, প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিছুর রহমান সুজন, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক শরীফ আহম্মেদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লিটন কুমার দাস, আইসিটি সম্পাদক শাকিল হাসান, নির্বাহী সদস্য মশিউর রহমান, তাপস চক্রবর্তী, সদস্য নুরুল ইসলাম ফরহাদ, বারাকাত উল্ল্যাহ, রিফাত কান্তি সেন, আকতার হোসেন, রুহুল আমিন স্বপন, জাসিম উদ্দিন প্রমুখ।
