স্টাফ রিপোর্টার
ইলশেপাড় পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চাঁদপুর পৌরসভার নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির থেকে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল। তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুক্তিযোদ্ধা সড়কস্থ পত্রিকা অফিসে এসে এ সাক্ষাত করেন।
এসময় তিনি বলেন, পৃথিবীর সবকিছু নির্ধারণের মালিক মহান আল্লাহ। আমি মহান আল্লাহর উপর ভরসা রেখেই চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছি। মহান আল্লাহ চান তো অবশ্যই অমি বিএনপির দলীয় মনোনয়ন পেতে শতভাগ আশা রাখি। আমার রাজনীতির পেছনে সাংবাদিকদের অবদান কখনো ভুলার নয়। আমি সাংবাদিকদের ঋণ কখনো শোধ করতে পারবো না। আমি নিজেকে সাংবাদিক পরিবারেরই একজন মনে করি। আমি সবসময় সাংবাদিকবান্ধব।
তিনি আরো বলেন, দল আমাকে মনোনয়ন দেয়া না দেয়া বিষয় নয়, আমি প্রথমে আপনাদের কাছে দোয়া নিয়ে এসেছি। চাঁদপুর-হাইমচর মাটি ও মানুষের নেতা জননেতা শেখ ফরিদ আহম্মেদ মানিক যাকে মনোনয়ন দিকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তার বিজয়ের লক্ষ্যে কাজ করে যাবো। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. শেখ মো. নাজমুল আহসান, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন ও চীপ রিপোর্টার এসএম সোহেলসহ অন্যান্যরা।
১০ সেপ্টেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- ইলশেপাড়ের সাথে মেয়র প্রার্থী কাজী জুয়েলের সৌজন্য সাক্ষাত
