চাঁদপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার
প্রযুক্তি শিক্ষার মান বাড়াতে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০১৯ জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চাঁদপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলটি পাসের প্রস্তাব উপস্থাপন করেন চাঁদপুর-৩ সংসদীয় আসনের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বিভিন্ন গণমাধ্যমে খুব দ্রুত খবরটি চাঁদপুরে চলে আসলে ছাত্রলীগ তাৎক্ষণিক শহরে বিশাল এক আনন্দ মিছিল বের করে। জেলা ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ ও পৌর ছাত্রলীগের যৌথ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও চাঁদপুর-৩ আসনের সাংসদ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন শ্লোগানে শ্লাগানে মুখরিত করে তোলে মিছিলটি।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক রবিন পাটওয়ারী প্রমুখ।
১০ সেপ্টেম্বর, ২০২০।