ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪২ হিজরি উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় মসজিদে গৌর-এ-গরিবা কমপ্লেক্সে ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং পুরস্কার বিতরণ করা হয়।
ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ্জ্বল হোসেইন।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাস্টার ট্রেইনার মো. সোলায়মান। নাতে রাসুল (স.) পরিবেশন করেন আল আমিন এতিমখানা কমপ্লেক্সের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ মুজাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন।
ইসলামিক ফাউণ্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. শরিফুল ইসলাম মুন্সীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ইমাম সমিতির সভাপতি মাও. মো. সাইফুদ্দীন খন্দকার ও সাধারণ সম্পাদক মাও. আব্দুস সালাম। মিলাদ পরিচালনা করেন চাঁদপুর জেলা শিক্ষক সমিতির সেক্রেটারী মাও. মো. রুহুল আমিন। দোয়া পরিচালনা করেন মসজিদে গৌর-এ-গরিবা কমপ্লেক্স এর খতিব মাও. আব্দুর রশিদ তালুকদার।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উজ্জ্বল হোসেইন।
ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার ফলাফল গ্রুপ ক’ (৩য়-৬ষ্ঠ শ্রেণি) কুরআন তেলাওয়াতে প্রথম বিজয়ী আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আফরীন আক্তার, ২য় হয়েছেন একই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. সোলাইমান ও ৩য় বিজয়ী আল আমিন ইসলামীয়া এতিমখানার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইমাম হোসেন। গ্রুপ খ’ (৭ম-১০ শ্রেণি) কুরআন তেলাওয়াতে ১ম, ২য় ও ৩য় বিজয়ী হয়েছেন আহমদিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী সাজেদুল ইসলাম (১ম), ফাতেমা আক্তার (২য়) ও তানভীন আক্তার।
হামদ/নাতে রাসুল (স.) গ্রুপ ক’ ১ম বিজয়ী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তাসফিয়া ফাহমী, ২য় হয়েছেন একই স্কুলের শিক্ষার্থী জান্নাতু মাঈশা ও আল আমিন এতিমখানা কমপ্লেক্সের শিক্ষার্থী মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।
হামদ/নাত/গজল গ্রুপ খ’ প্রথম বিজয়ী আল আমিন একাডেমীর শিক্ষার্থী উম্মে আয়শা খানম সম্পা, দ্বিতীয় বিজয়ী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সানজিদা আলম ও তৃতীয় বিজয়ী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ইফনাতুন নুশাদী।
রচনা মহানবী (স.) এর বাল্য জীবন গ্রুপ ক’ মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাঈশা প্রথম বিজয়ী, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মুশফিকা রহমান মায়িশা।
৪ নভেম্বর, ২০২০।