উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সপ্রাবি’র পিইসি পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ মো. শাহ আলম খান ও পিইসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন কাজী মাহবুবুল হক।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খোদেজা বেগমের সভাপতিত্বে এবং শিক্ষক রুস্তম বকাউলের পরিচালনায় উপস্থিত ছিলেন শিক্ষক ফেরদৌসি ইয়াসমিন, তাহমিনা আক্তার, ফাহমিদা আক্তারসহ অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
উল্লেখ্য, চাঁদপুর সদর উপজেলার উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এ বছর ৩০ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।