উত্তর বালিয়া দারুসসুন্নাত হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ ও দোয়ার মাহফিল

আল আমিন ছৈয়াল
চাঁদপুর সদর উপজেলা উত্তর বালিয়া দারুসসুন্নাত হাফিজিয়া মাদ্রাসা ও পীর ছালামত উল্যাহ (রহ.) এতিমখানার উদ্যোগে ১ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) ঢালীর ঘাট বাজার সংলগ্ন উত্তর বালিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী।
বাগাদী দরবার শরীফের পীরজাদা আল্লামা মাহফুজ উল্ল্যাহ ইউসূফীর সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রিন্সিপাল মাও. ক্বারী মো. শাহ- জাহান চাঁদপুরীর পরিচালনায় মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন আলহাজ মাও এ.কে.এম নেয়ামত উল্ল্যাহ খান।
আরো বক্তব্য রাখেন মাও. রফিকুল ইসলাম হেলালী, মাও. হাফেজ মো. আমানুল্লাহ জালালী চাঁদপুরী, মাও. খাজা যোবায়ের আহম্মেদ, মাও. ইদ্রিস খান, মাও. রফিকুল ইসলাম, আব্দুর রহমান জালালীসহ ওলামায়ে কেরামরা মাহফিলে তাশরিফ পেশ করেন।
পরে দেশের শান্তি ও কল্যাণ কামনায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

২৭ নভেম্বর, ২০২২।