উন্নত চিকিৎসার জন্য আ’লীগ নেতা নাজিম উদ্দিন ভারত গমন

সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন আ.লীগের সদস্য ও আশিকাটি ইউনিয়ন কমিউনিটি পুলিশের সভাপতি আলহাজ নাজিম উদ্দিন মো. জিলান উন্নত চিকিৎসার জন্য ভারত গিয়েছেন। গত ৯ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ট্রেনযোগে তিনি ভারতের উদ্দেশে রওয়ানা হন।
নাজিম উদ্দিন জিলান ভারতের মুকুন্দপুর দেবী শেডী হাসপাতালে তার শরীরের বিভিন্ন চেকাপ করে ডাক্তারের চিকিৎসা নিবেন। তিনি বেশ কয়েকদিন যাবৎ কোমরের মেরুদন্ড সমস্যায় ভুগছেন। নাজিম উদ্দিন মো. জিলানের আশু রোগ মুক্তি কামনায় তিনি চাঁদপুরের সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন বলে তার পরিবার জানান।