উন্নয়ন অগ্রযাত্রায় চাঁদপুরের সেরা ইউনিয়ন হিসেবে গড়তে চাই……মনির হোসেন গাজী

স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা শহরের নিকটবর্তী কল্যাণপুর ইউনিয়ন। মহান মুক্তিযুদ্ধ ও নানা আন্দোলন-সংগ্রামে অগ্রসরমান এই ইউনিয়নের নেতৃবৃন্দের অগ্রজ নেতৃত্বে রয়েছে গৌরবোজ্জল ভূমিকা। সেই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জেলার একটি আধুনিক ইউনিয়নে গড়ে তুলতে চান সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন গাজী।
মনির হোসেন গাজী সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতিসহ বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতায় জনগণের চাওয়া-পাওয়াকে এগিয়ে নিতে চান মনির গাজী। অনেক আগে থেকেই তিনি নির্বাচনী আগাম প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।
মনির গাজী জানান, গরিব ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে কল্যাণপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অসহায় ব্যক্তিদের নানাভাবে সহায়তা করে আসছেন। তাছাড়া এলাকার সামাজিক কর্মকান্ডে বিশেষ করে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর একটি ইউনিয়ন গড়তে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চান তিনি।
তিনি বলেন, চাঁদপুরের দৃশ্যমান যুগান্তকারী উন্নয়নের মাইলফলক সৃষ্টিকারী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই কল্যাণপুর ইউনিয়নবাসীর চাওয়া-পাওয়াকে বাস্তবে রুপ দিতে চান। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে দীর্ঘকাল রাজনীতিতে সম্পৃক্ত আছি। যে কোনো সময় কল্যাণপুর ইউনিয়নবাসীর পাশে আছি এবং আগামি দিনগুলিতেও তাদের পাশে থাকবো- এমন কথাই তিনি ব্যক্ত করেন।
আগামি নির্বাচনে তার প্রিয় দল বাংলাদেশ আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিলে এবং চেয়ারম্যান নির্বাচিত হলে জেলায় কল্যাণপুরকে সত্যিকারের মডেল ইউনিয়ন হিসেবে যাতে দেশের মানুষ জানে ও চিনে সেজন্য কাজ করতে চান আওয়ামী লীগের এই নেতা। পাশাপাশি চাঁদপুরের অগ্রগতি ও উন্নয়নের রুপকার ডা. দীপু মনির হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন বলে তিনি পুর্নব্যক্ত করেন।

০৮ জুলাই, ২০২১।