উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের ৫০ শয্যার ভবনের কাজ উদ্বোধন

হাইমচরের উন্নয়নে যা করা দরকার ইনশাআল্লাহ সবকিছুই করা হবে
…….শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের ৫০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে নির্মিত নতুন ভবনের বেজ ঢালাই কাজের উদ্বোধন করনে চাঁদপুর-৩ আসনের এমপি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় জুম মিটিংয়ের মাধ্যমে শিক্ষামন্ত্রী এ কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, হাইমচরবাসী যে স্বাস্থ্য সেবা পায়, সেটা আরো উন্নত হতে যাচ্ছে। ৩০ শয্যা থেকে এখন ৫০ শয্যা হাসপাতাল হবে। এখানে আমাদের স্বাস্থ্যসেবার সুযোগ আরো বাড়বে। হাইমচর ছিল একসময়ের চরম অবহেলিত একটি এলাকা। সেখানে এখন আমরা নানারকম সুযোগ-সুবিধা পাচ্ছি। আগামি দিনেও ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এ অঞ্চলে আরও ব্যাপক উন্নয়ন হবে। আমাদের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল তৈরি হতে যাচ্ছে। অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হলে কর্মচাঞ্চল্য যেটি আসবে তার মাধ্যমে আমাদের জীবনমানের ব্যাপক উন্নয়ন হবে। মানুষজনের আয় রোজগারের ব্যাপক সুযোগ বাড়বে। আমাদের শিক্ষা ব্যবস্থাসহ সবকিছুতেই আমরা এগিয়ে যাচ্ছি। হাইমচরবাসীর জীবন-মান উন্নয়নে আগামি দিনেও যা যা প্রয়োজন সব কিছুই আমরা করবো। আমরা পর্যায়ক্রমে একের পর এক উন্নয়ন করে যাচ্ছি। আর এসব উন্নয়নমূলক কাজ করার সুযোগ আপনারা আমাকে দিয়েছেন বলেই তা করতে পেরেছি। আপনারা আমাকে ভোট দিয়েছেন বলেই আপনাদের সেবা করতে পেরেছি। কাজেই হাইমচরে যেসব উন্নয়ন হচ্ছে এ কৃতিত্ব শুধু হাইমচরবাসীর।
উদ্বোধনী অনুষ্ঠানে হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. শাখাওয়াত উল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম, হাইমচর থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন প্রধানীয়া, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।
৩১ ডিসেম্বর, ২০২০।