মতলব দক্ষিণ ব্যরো
মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও তার বড় ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রফিকুল ইসলাম ওই ইউনিয়নের দক্ষিণ বহরী গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
রফিক বলেন, বহরী মৌজার ৪৭৭ দাগে ১৬ শতাংশ জমি তিনি দীর্ঘদিন ধরে খরিদ করে ভোগদখল করে আসছেন। হঠাৎ করে একই এলাকার প্রবাসী জসিম উদ্দিন বেপারীর স্ত্রী হাসনা বেগম গংরা রফিকের খরিদকৃত জায়গা নিজেদের বলে দাবি করে আসছে। তাদের দাবির প্রেক্ষিতে এ নিয়ে এলাকাবাসী কয়েকদফা সালিস বৈঠক করেন। সালিসে হাসনা গংদের দলিলপত্র দেখাতে বললে তারা নানা ধরনের টালবাহানা করে আদৌ দেখাতে পারেনি।
এলাকাবাসী জানান, ওই সম্পত্তি খরিদসূত্রে প্রকৃত মালিক রফিকুল ইসলাম। ওই জায়গার উপর নিষেধাজ্ঞা রয়েছে। রফিককে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে মিথ্যা ও সাজানো একটি নাটক তৈরী করে হামলা ও মারামারির অভিযোগ দায়ের করে থানায়।
এদিকে ওই বাড়ির একাধিক ব্যক্তির কাছে জানতে চাইলে বলেন, হাসনা বেগম গংরা রফিক ও তার ভাইয়ের বিরুদ্ধে যে বিষয়ে মামলা করেছে এ ধরনের কোন ঘটনা ঘটতে দেখেননি।
হাসনা বেগমের কাছে জানতে চাইলে তারা বলেন, জায়গা সম্পত্তি নিয়ে রফিকের সাথে বিরোধ চলছে। মারামারির কথা জানতে চাইলে এড়িয়ে যান তিনি।
০৭ মার্চ, ২০২১।
