মতলবে গুণীজনদের সম্মান দিয়ে সাংবাদিক ফেডারেশন এক দৃষ্টান্ত স্থাপন করলো ………….ইউএনও ফাহমিদা হক


মতলব দক্ষিণ ব্যুরো
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, মতলব দক্ষিণে গুণীজন সম্মাননা দিয়ে সাংবাদিক ফেডারেশন এক দৃষ্টান্ত স্থাপন করলো। এসব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২২ জন কৃতী ব্যক্তিকে সম্মাননা দিয়ে এ সংগঠনটিরও সুনাম বৃদ্ধি পেয়েছে। গত শুক্রবার (৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য ইউএনও ফাহমিদা হকে একথাগুলো বলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক গুণীজনদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
উপজেলা সাংবাদিক ফেডারেশনের সভাপতি গোলাম হায়দার মোল্লার সভাপতিত্বে এবং সাপ্তাহিক দীবাকণ্ঠের সম্পাদক শ্যামল চন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার।
এছাড়া বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স লাইলী আক্তার, ইত্তেফাক সংবাদদাতা আক্তার হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন আমদের সময় প্রতিনিধি ও দৈনিক ইলশেপাড়ের ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, বাংলাদেশের আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শেষে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে করোনা মহামারী সময়ে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চিকিৎসক ও সরকারি কর্মকর্তা যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন এমন ২২ জনকে সম্মাননাসহ ক্রেস্ট প্রদান করা হয়।
০৭ মার্চ, ২০২১।