শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির হস্তক্ষেপ জরুরি
প্রেস বিজ্ঞপ্তি
চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখায় অধ্যায়নরত মেধাবী ছাত্রী ইসরাত জাহান ফারিহা বাঁচতে চায়। সে (জিবিএস ভাইরাস) আক্রান্ত। ফারিহা গত ২৫ মার্চ হঠাৎ এই ভাইরাসে অসুস্থ হয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী অ্যাড. মো. জিল্লুর রহমান জুয়েলসহ ঐ কলেজে অধ্যক্ষের সুদৃষ্টি কামনা করেন অসুস্থ শিক্ষার্থীর পরিবার। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, চাঁদপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখায় অধ্যায়নরত মেধাবী ছাত্রী ইসরাত জাহান ফারিহার রোল নং-৮৭। আমির খান ও ফাতেমা বেগমের মেয়ে। চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকার বাসিন্দা। বর্তমানে সে ঢাকা শের-ই বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগ ৮ম তলা, বেড নং-১৩ তে ভর্তি অবস্থায় আছে। তার শারিরীক অবনতি হইলে, ঐ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। বর্তমানে সে লাইফ সাপোর্টে আছে। চিকিৎসক রোগির অভিভাবকদের দ্রুত প্রতিদিন ১০টি ইনজেকশন করে ৬ দিনে ৬০টি ইনজেকশের টাকা জোগাড় করতে নির্দেশ প্রদান করেন। যার প্রতিটি ইনজেকশনের মূল্য ১২০৬৮ টাকা (বার হাজার আটষট্টি) টাকা, ৬০টি ইনজেকশনের মূল্য দ্বারায় ৭,২৪,০৮০ টাকা (সাত লাখ চব্বিশ হাজার আশি) টাকা। ইনেজেকশনের নাম-ওহম: ঘড়ৎসড়মষড়নঁষরহ (২.৫ মস) (ইনসেপ্টা কম্পানী) অন্যান্য খরচ ও বিভিন্ন পরিক্ষা নিরীক্ষা বাবৎ প্রায় ১০ লাখ টাকার প্রয়োজন। এত টাকা তাহার গরিব পিতা-মাতা ও আত্মীয় স্বজনের পক্ষে সম্ভব না হওয়ায় সকলের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, অসুস্থ শিক্ষার্থী ইসরাত জাহান ফারিহা করোনার কারনে ঢাকা শের-ই বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি হতে পারেনি। পরে ফারিহার মামা চাঁদপুর পৌরসভার আ. কাদির দৈনিক চাঁদপুরজমিনের সম্পাদক ও প্রকাশক মো. রোকনুজ্জামান রোকনের সাথে পরামর্শ করেন। পরে মো. রোকনুজ্জামান রোকন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম ও উপ-সচিবের মাধ্যমে নিউরোলজী হাসপাতালে ফারিহাকে ভর্তি করেন। বর্তমানে ফারিহা ঐ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছে। যোগাযোগের ঠিকানাঃ (রোগির ভাই) মোবাইল নং-০১৯৯৭১৫৬৫৫৬।
