লামচরী ব্রক্ষ্মানন্দ যোগাশ্রমের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


কামাল হোসেন
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের লামচরী ব্রক্ষ্মানন্দ যোগাশ্রমের উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত ৩১ মার্চ মন্দির প্রাঙ্গণে কর্মহীন ও অসহায় হতদরিদ্র শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, তেল ও আলু বিতরণ করা হয়। বিতরণ করেন মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ ও সাধারণ সম্পাদক সমরেশ হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন মন্দিরের কর্মাধ্যক্ষ মিহিরানন্দ মহারাজ, লামচরী যুবসমাজের উদ্যেক্তাদের মধ্যে ছিলেন তাপস সরকার, শংকর মাস্টার, ডা. কর্নচন্দ্র মল্লিক, সাধন সরকার, অঞ্জন সরকার, সঞ্জয় মাস্টার, প্রদিপ মল্লিক, সজল হাওলাদার, সজল সরকার, নিপন সরকার, রাধেশ্যাম সরকার, লিটন হাওলাদার, প্রাঞ্জল মজুমদার, পবন গোলদার, পিন্টু সরকার।